Alert: The content is protected !!

Job Responsibilities

একজন টিলা বাবুর প্রধান কাজগুলো হলোঃ

  • চা বাগানের নিজ সেকশনের অধীনস্থ শ্রমিকদের কাজের তদারকি করা এবং তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া।
  • সেকশনে নিয়োজিত শ্রমিকের হাজিরা রাখা, কে কতটুকু চা পাতা তুলল তার হিসাব রাখা এবং সাপ্তাহিক বা মাসিক মজুরির প্রাথমিক হিসাব চূড়ান্ত করা এবং শ্রমিকদের উপস্থিতির রেজিস্টার সংরক্ষন করা।
  • চা বাগানে নতুন চারা লাগানো, পুরনো গাছের ছাঁটাই Pruning, সার প্রয়োগ এবং পোকা দমনে শ্রমিকদের পরিচালনা করা।
  • নিয়মিত সেকশন পর্যবেক্ষন করে কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান এবং আলোচনার মাধ্যমে পরবর্তী দিনের কাজের নির্দেশনা প্রদান।
  • চা পাতা তোলার সময় পাতার গুণমান নিশ্চিত করা। অর্থাৎ, সঠিক নিয়মে 'দুটি পাতা একটি কুঁড়ি' তোলা হচ্ছে কি না, তা যাচাই করা। উত্তোলিত পাতা কারখানায় প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।
  • বাগানের দৈনন্দিন কাজে শ্রমিকদের কার কতটুকু কাজ Task/Nirikh হবে তা নির্ধারণ করা এবং কোনো সমস্যায় উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে যোগাযোগ রাখা।
  • বাগানে কাজের সময় শৃঙ্খলা বজায় রাখা এবং শ্রমিকদের বিভিন্ন সুযোগ-সুবিধা বা অভাব-অভিযোগ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া।

Requirements

চা বাগানে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ হতে হবে।

Education

ন্যূনতম এস.এস.সি

Experience

সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ০৫ বছর অভিজ্ঞতা থাকতে হবে।

Other Details

সিলেট বিভাগের খাদিম নগরে অবস্থিত স্বনামধন্য একটি চা বাগান

About the Company

  • Company Name: Premium Fish & Agro Industries Limited
  • Company Profile:
  • Premium Fish & Agro Ind. Ltd. producing high quality healthy food products . We are also exporting fish and food products to Europe, America & Singapore.