Domestic Rooftop Solar DRS প্রকল্পের আওতায় বিভিন্ন স্থানে রুফটপ সোলার সিস্টেম স্থাপন ও বাস্তবায়ন সংক্রান্ত কারিগরি কাজে সহযোগিতা করা।
সোলার প্যানেল, ইনভার্টার, ব্যাটারি, বৈদ্যুতিক সংযোগ এবং অন্যান্য সংশ্লিষ্ট যন্ত্রপাতি স্থাপন ও পরীক্ষা-নিরীক্ষার কাজে অংশগ্রহণ করা।
সোলার সিস্টেম স্থাপনের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন এবং প্রয়োজনীয় কারিগরি তথ্য সংগ্রহ করা।
সোলার সিস্টেমের ইনস্টলেশন, কার্যকারিতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট টেকনিক্যাল টিমের সঙ্গে কাজ করা।
সোলার সিস্টেমের বিভিন্ন যান্ত্রিক ও বৈদ্যুতিক ত্রুটি শনাক্ত করতে এবং সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সহযোগিতা করা।
স্থাপিত সোলার সিস্টেমের কার্যকারিতা পর্যবেক্ষণ এবং প্রয়োজন অনুযায়ী রক্ষণাবেক্ষণ কাজে সহযোগিতা করা।
প্রকল্পের বিভিন্ন সাইটে নিয়মিত পরিদর্শন করে কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করা।
প্রকল্পের কাজের অগ্রগতি, সাইট পরিদর্শন এবং কারিগরি কার্যক্রমের প্রয়োজনীয় তথ্য ও প্রতিবেদন প্রস্তুত করা।
প্রকল্পের নির্ধারিত সময়সীমা ও কাজের মান বজায় রেখে দায়িত্ব পালন করা।
কাজের সময় বৈদ্যুতিক নিরাপত্তা, কারিগরি নির্দেশনা এবং প্রতিষ্ঠানের নির্ধারিত নিয়মনীতি অনুসরণ করা।
কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রকল্পের অন্যান্য সংশ্লিষ্ট দায়িত্ব পালন করা।
বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে।
সিলেট ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে ফিল্ড পর্যায়ে কাজ করার মানসিকতা থাকতে হবে।
সাইট ভিজিট ও প্রয়োজন অনুযায়ী ভ্রমণ করার সক্ষমতা থাকতে হবে।
টেকনিক্যাল সমস্যা শনাক্ত ও সমাধানের প্রাথমিক দক্ষতা থাকতে হবে।
দায়িত্বশীল, পরিশ্রমী, সময়নিষ্ঠ এবং আন্তরিক হতে হবে।
এককভাবে ও টিমের সঙ্গে কাজ করার সক্ষমতা থাকতে হবে।
স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স বিষয়ে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং সম্পন্ন হতে হবে।
সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
মাসিক বেতন: ২০,০০০ টাকা।
বছরে ২টি উৎসব ভাতা।
যাতায়াত বিল প্রদান করা হবে।
মোবাইল বিল প্রদান করা হবে।
প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।