অফিসের দৈনন্দিন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও সমন্বয় করা।
শিক্ষকদের ক্লাসের সময়সূচি সম্পর্কে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রয়োজনীয় তথ্য প্রদান করা।
শিক্ষকদের ক্লাস শিডিউল অনুযায়ী ল্যাব ও ক্লাসরুমের প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করা।
ক্লাস শুরুর আগে ল্যাবের কম্পিউটার, যন্ত্রপাতি ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রাখা।
অফিসে আসা ফোন কল রিসিভ করা এবং প্রয়োজনীয় তথ্য প্রদান করা।
শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে পেশাদার ও আন্তরিকভাবে যোগাযোগ করা।
শিক্ষার্থীদের ভর্তি, ক্লাসের সময়সূচি এবং অন্যান্য একাডেমিক তথ্য সংক্রান্ত কাজে সহযোগিতা করা।
অফিসের বিভিন্ন তথ্য, ডকুমেন্ট ও রেকর্ড সংরক্ষণ করা।
শিক্ষকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে ক্লাস ও ল্যাবের কার্যক্রম সমন্বয় করা।
প্রয়োজন অনুযায়ী অফিসের অন্যান্য প্রশাসনিক দায়িত্ব পালন করা।
বাংলা ও ইংরেজিতে যোগাযোগের দক্ষতা।
ভালো Communication ও Coordination Skills থাকতে হবে।
ফোন কল রিসিভ ও কাস্টমার/স্টুডেন্ট হ্যান্ডলিংয়ে দক্ষ হতে হবে।
MS Word, Excel এবং সাধারণ কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
দায়িত্বশীল, সময়নিষ্ঠ, আন্তরিক ও সুসংগঠিত হতে হবে।
একসঙ্গে একাধিক কাজ পরিচালনার সক্ষমতা থাকতে হবে।
ন্যূনতম স্নাতক অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা।
অফিস ম্যানেজমেন্ট, রিসেপশন বা একাডেমিক প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
প্রার্থীকে অবশ্যই সিলেটের দরগা মহল্লা, আম্বরখানা অথবা চৌকিদিঘী এলাকার বাসিন্দা হতে হবে।
উল্লেখিত এলাকার বাইরে বসবাসকারী প্রার্থীদের আবেদন না করার অনুরোধ করা হলো।